হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাগলা কুকুরের কামড়ে পাঁচ শিশুসহ আহত ৬

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে পাঁচ শিশুসহ ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিদলাই ইউনিয়নের মধ্য শিদলাই এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন—মধ্য শিদলাই গ্রামের রিপন মিয়ার ছেলে আলিফা ইসলাম (৫), কামরুল ইসলামের ছেলে হামিম (৯), শরিফুল ইসলামের ছেলে তানভীর (৪), হেলাল মিয়ার স্ত্রী শিরিন (১৯), শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে হুজাইফা (৩) এবং সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মফিজুল ইসলামের মেয়ে উম্মে কুলসুম (১০)।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে একটি পাগলা কুকুর এলাকায় ঘোরাঘুরি করে একের পর এক মানুষকে কামড়াতে থাকে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের স্বজনেরা তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর হোসেন বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আলিফা ও তানভীরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

শাহ আমানত বিমানবন্দর: ৬৩৫ নিরাপত্তাকর্মীর পরও থামছে না চুরি

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ২

চাঁদপুরে মা-বাবাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

‘আর ঝিরে আই শোকেসে সাজায় রাখমু’—হাসপাতালের বারান্দায় মাইশার মায়ের আহাজারি

শিক্ষার্থী নিহতের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার ছাড়াল যানজট

চুয়েটে শিক্ষার্থীরা ক্লাসে, ভিসি ঢাকায়, রুটিন দায়িত্ব নিচ্ছেন না কেউ

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট