হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আন্দোলনকারীদের ধাওয়ায় ৫ তলার ছাদ থেকে পড়ে ৩ ছাত্রলীগকর্মী জখম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেল ৩টায় চট্টগ্রামের মুরাদপুরে জড়ো হন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে ছাত্রলীগ–যুবলীগের ও স্বেচ্ছোসেবকলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষে শুরু হয়। সংঘর্ষের মধ্যে ধাওয়া খেয়ে ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী একটি ৫ তলা ভবনের ছাদে আশ্রয় নেন। পরে আন্দোলকারীরা ওই ভবনে উঠে মারধর শুরু করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেন। অন্তত তিনজন ছাত্রলীগকর্মী ছাদ পড়ে যায়। ছাত্রলীগ জানিয়েছে, চট্টগ্রামের ১০০ নেতা–কর্মী আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মুরাদপুরে এ ঘটনা ঘটে। 

হাজী মুহাম্মদ মহসীন কলেজের ছাত্রলীগ কর্মী মো. জালাল উদ্দিন জুবায়ের নামে একজন গুরুতর জখম হয়েছেন। তাঁর হাত ও মাথায় আঘাত লেগেছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। 

বেলা ২টা থেকে ষোলোশহর স্টেশনে অবস্থান নেয় ছাত্রলীগ–যুবলীগের কর্মীরা। অন্যদিকে মুরাদপুরে অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা। বিকেল সাড়ে ৩টার দিকে দুই নম্বর গেট থেকে একটি মিছিল যায় মুরাদপুরের দিকে। কোটা আন্দোলনকারীরা ধাওয়া দিলে পিছু হটে তারা। কেউ কেউ মুরাদপুর বেলাল মসজিদের পাশের ৫ তলা ভবনে আশ্রয় নেন। 

কোটা আন্দোলনকারীদের অনেকে দাবি করছেন, ছাত্রলীগের একটি অংশ ওই ভবনের ছাদে গিয়ে পাথর নিক্ষেপ করেন। পরে আন্দোলনকারীরা গিয়ে প্রতিহত করেন।
 
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল করিম আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন। আন্দোলনকারীরা গিয়ে তাঁদের ছাদ থেকে ফেলে দেন। 

আহতদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মাহমুদুল করিম। আহতরা হলেন—আব্দুলল্লাহ আল সাইমুন, ওয়াহিদুল রহমান সুজন, ইরফানুল আলম, জাহেদ অভি, মেহরাজ সিদ্দিকী পাভেল, জাবেদ ইকবালসহ ১৫-২০ জন। তাঁরা চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালের ক্যাজুয়ার্টি ওয়ার্ডে ভর্তি আছেন। 

মহসীন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন অভিযোগ করেন, ছাত্রদল এবং শিবিরের চিহ্নিত অস্ত্রধারী ক্যাডাররা জালালসহ তিনজনের রগ কেটে দিয়েছেন। তাঁরা চমেকের আইসিইউতে আছেন। 

তবে হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, মাথায় গুরুতর আঘাত নিয়ে একজন আইসিইউতে ভর্তি আছেন।

আজকের পত্রিকায় হাতে আসা ভিডিওতে দেখা যায়, ৫ তলা ভবন থেকে তিনজন নিচে পড়েছেন। কেউ কেউ পাইপ বেড়ে নিচে নামার সময় পড়ে আহত হয়েছেন। 

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, শিবিরের হামলায় ১০০ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

বিকেলে মুরাপুরে সংঘর্ষের সময় অন্তত চারজন বন্দুকধারীকে দেখা গেছে। তাঁরা স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে। তাঁদের গুলিতে তিনজন নিহত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দর: ৬৩৫ নিরাপত্তাকর্মীর পরও থামছে না চুরি

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ২

চাঁদপুরে মা-বাবাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

‘আর ঝিরে আই শোকেসে সাজায় রাখমু’—হাসপাতালের বারান্দায় মাইশার মায়ের আহাজারি

শিক্ষার্থী নিহতের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার ছাড়াল যানজট

চুয়েটে শিক্ষার্থীরা ক্লাসে, ভিসি ঢাকায়, রুটিন দায়িত্ব নিচ্ছেন না কেউ

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট