হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে বস্তাবন্দী লাশ: কানের দুল-জুতা দেখে পরিবার বলল, ‘এটাই জান্নাতুল’

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী নদীর পিডিবি ঘাটসংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর পিডিবি ঘাটসংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নারীর পরিচয় মিলেছে। নিহতের নাম জান্নাতুল ফেরদৌস (২৮)। জুতা, কানের দুল ও পোশাক দেখে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেছেন। সোমবার (১০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ।

নিহত জান্নাতুল ফেরদৌসের বাবার নাম নুরুল ইসলাম। তাঁদের বাড়ি বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায়। জান্নাতুল নগরের চান্দগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি জুতার কারখানায় চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার।

পুলিশ জানায়, ১ আগস্ট পিডিবি ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীর তীর থেকে বস্তাবন্দী অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্তের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিহতের তথ্য প্রচার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা সদরঘাট নৌ থানায় এসে জুতা, কানের দুল ও পোশাক দেখে লাশটি জান্নাতুল ফেরদৌসের বলে শনাক্ত করেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পোশাক কারখানায় চাকরির সুবাদে পরিবারের অমতে দ্বিতীয় বিয়ে করেছিলেন জান্নাতুল। বিষয়টি জানতে পেরে পরিবার এ বিয়ে মেনে নেয়নি। পরিবারের সদস্যদের দাবি, দ্বিতীয় স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে জান্নাতুলের ঝগড়া-বিবাদ চলছিল।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।

সদরঘাট নৌ থানার ওসি আবদুর রউফ বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিদের গ্রেপ্তারের পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।’

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার

চবি রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল বুঝিয়ে দিল বেজা

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত

অনলাইনে সিন্ডিকেট সভার পরই দৃশ্যপটের আড়ালে চুয়েট ভিসি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর মঙ্গলবার, থাকছে যেসব কর্মসূচি

অটোরিকশায় বোরকা পরা দুজনের স্প্রেতে যুবক অচেতন, লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা