হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পুলক নাথ (২৫)। ছবি: সংগৃহীত

পরিবারের বড় ছেলে পুলক নাথ (২৫)। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে পাড়ি জমিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। তাঁর আয়েই চলত পরিবার। ছোট ভাই প্রতিবন্ধী। দীর্ঘ পাঁচ বছর পর আগামী শুক্রবার (৬ নভেম্বর) দেশে ফেরার কথা ছিল তাঁর। সেই ফেরার অপেক্ষায় ছিলেন স্বজনেরা। কিন্তু দেশে ফেরা আর হলো না!

পরিবারের অভিযোগ, আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে পুলকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

গত শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোছাফফা শহরে নিজ কর্মস্থলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলকের মা রানী বালা দেবী।

পুলক নাথ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মধুসূদন নাথের ছেলে।

গতকাল সন্ধ্যায় পুলকের গ্রামের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর মা রানী বালা দেবীর সঙ্গে। ছেলের মৃত্যুর কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর অভিযোগ, ২০ দিরহাম নিয়ে বিরোধের জেরে মিসরীয় এক রুমমেট পুলককে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘটনার প্রায় এক ঘণ্টা পর রাঙ্গুনিয়ায় বসবাসকারী এক আত্মীয়ের মাধ্যমে ছেলের মৃত্যুর খবর জানতে পারেন তাঁরা।

কান্নাজড়িত কণ্ঠে রানী বালা দেবী বলেন, ‘আমার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল বড় ছেলে পুলক। ছোট ছেলে প্রতিবন্ধী। পরিবারের হাল ধরেছিল সে। এখন পরিবারকে কে দেখবে, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলের হত্যার বিচার চাই। সরকারের কাছে অনুরোধ, আমার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করুন।’

পুলকের ছোট ভাই অলক নাথও একই অভিযোগ করে বলেন, তাঁর ভাইয়ের কাছে মিসরীয় এক রুমমেট ২০ দিরহাম চেয়েছিলেন। টাকা না দেওয়ায় তাঁর বুকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে পুলকের মৃত্যু হয়।

পুলকের বোন চুমকি দেবী বলেন, ‘আগামী শুক্রবার (৬ নভেম্বর) দেশে আসার কথা ছিল ভাইয়ের। এমন একটি মর্মান্তিক ঘটনার শিকার হবে আমার ভাই, তা কখনো ভাবিনি। পুরো পরিবারের স্বপ্নভঙ্গ হয়ে গেছে।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা যাবে। এ ক্ষেত্রে পুলিশের কোনো সহযোগিতা প্রয়োজন হলে তা করা হবে।

শিক্ষার্থী নিহতের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার ছাড়াল যানজট

চুয়েটে শিক্ষার্থীরা ক্লাসে, ভিসি ঢাকায়, রুটিন দায়িত্ব নিচ্ছেন না কেউ

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট

পারকিতে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে কর্ণফুলী টানেল সার্ভিস এলাকা

ফটিকছড়িতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত

চট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে

চট্টগ্রামে পক্ষ পরিবর্তন করায় কর্মী হত্যা: নগর যুবদল নেতা জুয়েলসহ গ্রেপ্তার ২