হোম > সারা দেশ > চট্টগ্রাম

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

মিরসরাই (প্রতিনিধি) চট্টগ্রাম

উল্টে যাওয়া ট্রাকে থাকা এলপিজি সিলিন্ডারগুলো মহাসড়কের দুই পাশে ছড়িয়ে পড়ে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নিজামপুর কলেজ এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৪২)। তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার আব্দুল কাদেরের ছেলে। পেশায় ভিক্ষুক আব্দুর রহমান কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকে থাকা এলপিজি সিলিন্ডারগুলো মহাসড়কের দুই পাশে ছড়িয়ে পড়ে। এতে ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। এ সময় সামনে থাকা আরেকটি এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি হঠাৎ ব্রেক করলে পেছন থেকে একটি মিনি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ও হেলপার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন: দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

ডিজেল সংকটে কনটেইনার ডিপোর কার্যক্রম ঝুঁকিতে

আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতাল দরকার: চসিক মেয়র

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি: সাবমেশিনগানসহ তিন অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার: ডিআইজি

২৮ সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই

চট্টগ্রাম মেডিকেল কলেজ: শতবর্ষীসহ অর্ধশত গাছ উজাড়

চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, ৩ কিশোর নিহত

জ্বালানিবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং, ১৪ জাহাজ বহির্নোঙরে