হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অলি মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শহরের পৌর এলাকার উত্তর পৈরতলা এলাকার বাসিন্দা অলি মিয়াকে গতকাল শনিবার সন্ধ্যায় শহরের হকার্স মার্কেটের টয়লেটের ভেতরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।

নিহতের পরিবারের লোকজন জানান, অলি মিয়া শহরের হকার্স মার্কেট এলাকায় পৌরসভার একটি শৌচাগার পরিচালনা করতেন। গতকাল ওই মার্কেট বন্ধ ছিল। বিকেলে অলি মিয়া হকার্স মার্কেটে যান। সন্ধ্যার পর এক চায়ের দোকানির মাধ্যমে পরিবারের সদস্যরা খবর পান অলি মিয়াকে ছুরিকাঘাত করা হয়েছে। পরিবারের লোকজন গিয়ে হকার্স মার্কেটের টয়লেট থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, অলি মিয়া হকার্স মার্কেট এলাকায় থাকতেন। রাতে কে বা কারা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন: দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

ডিজেল সংকটে কনটেইনার ডিপোর কার্যক্রম ঝুঁকিতে

আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতাল দরকার: চসিক মেয়র

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি: সাবমেশিনগানসহ তিন অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার: ডিআইজি

২৮ সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই

চট্টগ্রাম মেডিকেল কলেজ: শতবর্ষীসহ অর্ধশত গাছ উজাড়

চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, ৩ কিশোর নিহত

জ্বালানিবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং, ১৪ জাহাজ বহির্নোঙরে