হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

শাহ আলী রেজা ব্রিকসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর বাদামতল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাহ আলী রেজা ব্রিকসের জেলা প্রশাসকের অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। অন্যান্য অনিয়মের কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে শাহ আলী রেজা ব্রিকস থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেছেন, অবৈধ ইটভাটা শাহ আলী রেজা ব্রিকসের অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে যথাযথ নিয়ম অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে ছিনতাইয়ের মোটরসাইকেল বিক্রির চেষ্টা, কনস্টেবলসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

পটিয়ায় চালককে অচেতন করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ড ভ্যান ছিনতাই

জঙ্গিবাদের কথা তুলে রাজনৈতিক স্বার্থে বিভাজনের চেষ্টা হয়েছে: রিজভী

সংকট নিরসনের কমিটিতে নেই চুয়েটের কেউ

কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদ্রাসাছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগে আটক যুবককে পুলিশে সোপর্দ

পিকনিকে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর