হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুদক কর্মকর্তাকে বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে বাসায় গিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে খুলশী থানার ভূঁইয়া গলির বাসায় গিয়ে এই হুমকি দেওয়া হয়। হুমকি পেয়ে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই কর্মকর্তা। 

দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন বর্তমানে পটুয়াখালীতে দায়িত্বরত আছেন। এর আগে তিনি চট্টগ্রামে দায়িত্বপালন করেন। গত ১৬ জুন তাঁকে পটুয়াখালীতে বদলি করা হয়। 

জিডিতে দুদক কর্মকর্তা উল্লেখ করেন, তিন দিনের ছুটিতে বাসায় আসেন তিনি। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে তাঁর বাসায় আসেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (কেজিডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও আরও একজন সহযোগী। আইয়ুব খান চৌধুরী দারোয়ানের উপস্থিতিতে বলেন, আমার কারণে তাঁর জীবন ধ্বংস হয়েছে। আমি নাকি তাঁর বিরুদ্ধে নিউজ করাইছি। দুদকে কীভাবে চাকরি করি দেখে নেবে। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে তাঁর মতো অনেকের জীবন ধ্বংস করেছি বলে জানায়।

শরীফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আইয়ুব খান চৌধুরী ফোনে আরও লোকবল আনে। আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেয়। জীবনের নিরাপত্তা চেয়ে আমি জিডি করেছি।’ 

তবে আইয়ুব খানের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘জিডি নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

কর্ণফুলীতে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, কাজ হারালেন হাজারো শ্রমিক

আনোয়ারায় ভূমি বিরোধের জেরে প্রতিপক্ষের ২০০ গাছ নিধন, গ্রেপ্তার ১

বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩, উদ্ধার ১৮

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে গোলাগুলিতে নিহত ১, আহত ১০

ফটিকছড়িতে ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে কৃষিশ্রমিকের মৃত্যু

অনুমোদনহীন ভবনে হাসপাতাল, নেই পরিবেশ ছাড়পত্রও

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে: নিহত ২, আহত ১৫

ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

ডেভিড ইমনের কাছে ভারতীয় আধার কার্ড: নম্বরের সত্যতা নিয়ে প্রশ্ন

মিরসরাইয়ে নিষিদ্ধঘোষিত যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল, মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি