হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাকলিয়ায় ১১ লাখ টাকার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২

প্রতিনিধি, বাকলিয়া (চট্টগ্রাম) 

চট্টগ্রামের বাকলিয়ায় ৩ হাজার ৬৩৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার সদরের মোহেছিনিয়া গ্রামে মো. জসিম উদ্দিন (৪৭) ও কিশোরগঞ্জ ভৈরবের শ্রীনগর গ্রামের আলী হোসেন (৩৬)। 

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৩ হাজার ৬৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়। 

র‍্যাবের জনসংযোগ কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা কিনে চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় বিক্রি করেন। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। 

বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

দুদকের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের কারাদণ্ড

থানা থেকে লুটের অস্ত্র ৫০ হাজারে বিক্রি, গ্রেপ্তার ১

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

আ.লীগ নেতা শামীম হত্যা মামলার আসামি রাঙ্গুনিয়ায় গ্রেপ্তার

মিরসরাইয়ে প্রকাশ্যে হরিণ জবাই, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ

বিমানবন্দরে সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামে সাবেক মেয়রের বাড়িতে গিয়ে ছাত্রদল-যুবদলের তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ