চট্টগ্রামে সন্ত্রাসপ্রবণ যেসব এলাকা রয়েছে, সেখানে দ্রুতই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরের ষোলোশহরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
চট্টগ্রামের রাউজান উপজেলায় এক দিনের ব্যবধানে গুলি করে পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পুলিশ সুপার।
এর আগে বিপুল অস্ত্র-গোলাবারুদসহ জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী ওসমান গণি ওরফে মনাকে গ্রেপ্তারের পর আজ জেলা পুলিশ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।