হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫০ বছরে বিভাজনের বড় শিকার পার্বত্য চট্টগ্রাম: নাহিদ

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটিতে পথসভায় এনসিপি নেতারা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিগত ৫০ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজন করে রাখা হয়েছিল। বড় আকারে এর শিকার হয়েছিল পার্বত্য চট্টগ্রাম। এখানে নানা বিভাজন নানা অশান্তি জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আমরা আর কোনো পক্ষকে সুবিধা নিতে দেব না। কোনো সমস্যা হলে সেটা আমরা নিজেরা বসে সমাধান করব, সুরাহা করব। সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

আজ রোববার বেলা ২টায় রাঙামাটি শহরের বনরূপা চৌমুহনীতে এনসিপির পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৭২-এর সংবিধানের কথা বলে আসছি। এ সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ সংবিধানে অবাঙালি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর বিরোধিতা করেছিলেন পাহাড়ের নেতা এম এন লারমা।’

নাহিদ আরও বলেন, ‘আমরা এ মুজিববাদী সংবিধান বাতিল করে সবাই মিলে বসে একটি সংবিধান তৈরি করব। এখানে সবার কথা থাকবে। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সবাই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। কাউকে বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে চাই না। পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিইয়ে রাখা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এনসিপির আরেক শীর্ষ নেতা সারজিস আলম বলেন, দেশের বিভিন্ন স্থানে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য প্রান্তিক এলাকায় শাস্তি হিসেবে বদলি করা হয়। এটি কোনো সমাধান নয়। যেসব এলাকায় এসব দুর্নীতিগ্রস্তকে বদলি করা হয়, এসব এলাকার মানুষ ভিন্ন কি না, প্রশ্ন করে রাষ্ট্রের কাছে এসব দুর্নীতিগ্রস্তকে বিচারের আওতায় আনার দাবি জানান। এসব দুর্নীতিগ্রস্ত যেখানে যাবে, সেখানে দুর্নীতি করবে। এসব দুর্নীতিগ্রস্তকে কোনো জায়গায় জনগণের সেবক হিসেবে দেখতে চান না বরে জানান সারজিস।

এর আগে রাঙামাটি শহরের শিল্পকলা থেকে বনরূপা পর্যন্ত হেঁটে যান এনসিপি নেতারা। সভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, সামান্তা শারমিন ও এনসিপি রাঙামাটির আহ্বায়ক বিপিন বিকাশ চাকমা। এনসিপির কর্মসূচিকে ঘিরে রাঙামাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনা পুলিশ ও আর্ম পুলিশ মোতায়েন করা হয়।

চেকের মামলায় এস আলমের বিরুদ্ধে আদালতের চার্জ গঠন

চট্টগ্রাম বন্দরে ২৫০ কনটেইনার বিতর্কে মুখোমুখি বন্দর-কাস্টমস, উভয় পক্ষের ক্ষতিপূরণ দাবি

চট্টগ্রামে তরুণীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

টানা বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, দুর্ঘটনা এড়াতে থানচির পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

ইস্পাত কারখানায় অবরুদ্ধ সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া

পাইলসের চিকিৎসার জন্য নিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রটি

পতেঙ্গায় পানিসংকট নিরসনে পাইলট প্রকল্পে আগ্রহ নেদারল্যান্ডসের

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির হানা, ফসল-বাগান ও বসতবাড়ির ক্ষতি

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে হেনস্তার অভিযোগে মানববন্ধন, গ্রেপ্তার ও শাস্তির দাবি

চট্টগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আনসার কর্মকর্তা নিহত