হোম > সারা দেশ > চট্টগ্রাম

৪ মাস ধরে চাকরিতে আছি: দুদকের সেই শরীফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সরকারি চাকরি হারিয়ে ৪ মাস ধরে দেশের একটি বেসরকারি ভেটেরিনারি মেডিসিন ফার্মে ‘হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস’ হিসেবে চাকরি করছেন দুদকের আলোচিত সাবেক কর্মকর্তা শরীফ উদ্দিন। আজ মঙ্গলবার বিকেলে কথা হলে এমনটিই জানান তিনি।

ওই চাকরি ছাড়াও নামকরা সামাজিক সংগঠনের একটি এনজিওতেও ‘প্রপোজাল ডেভেলপমেন্ট ম্যানেজার’ পদে দায়িত্ব পালন করার কথা জানান তিনি। গত বছরের ১০ অক্টোবর ও নভেম্বর মাসে এই দুটিতে প্রতিষ্ঠানে চাকরি করেন বলে দাবি শরীফের। এই দুটি প্রতিষ্ঠানের খোঁজখবর নেওয়া যায়নি। তবে প্রতিদিন অফিস করার বেশ কিছু ছবি পাঠান শরীফ। ওই সব ছবিতে কর্মীদের বিভিন্ন প্রশিক্ষণ দিতে দেখা যাচ্ছে।

আজকের পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় ‘দুদকের সেই শরীফ এখন দোকানদার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর এই কোম্পানিতে মাসে ৮০ হাজার টাকা বেতনের চাকরি করছেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সিদ্ধান্তে ও নিরাপত্তার স্বার্থে বিষয়টি মিডিয়ায় প্রকাশ করেননি বলে জানান শরীফ।

শরীফ উদ্দিন বলেন, ‘যাদের কারণে আমি চাকরি হারিয়েছি, তারা বেশ শক্তিশালী। এই সিন্ডিকেট চায় না, আমি দেশে থেকে ভালো কিছু করি। বিডিজবসে আবেদন করে সাক্ষাৎকার দিয়েও দুদকের শরীফ জানার পর চাকরি হয়নি। দোকান করার বিষয়ে মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ার পর ৩৫টি কোম্পানি চাকরির অফার দিয়েছে। এর মধ্যে এই দুটি প্রতিষ্ঠানে যোগ দিই।’ 

তিনি বলেন, ‘আমি জানতাম, মিডিয়ায় এই দুটি প্রতিষ্ঠানে চাকরি করছি জানলে ওই শক্তিশালী সিন্ডিকেট আমার প্রতিষ্ঠানের ক্ষতি করত। সে জন্য গত ৪ মাস চাকরি করলেও প্রকাশ করিনি। একটি মিডিয়া বিশেষ অ্যাজেন্ডা নিয়ে সংবাদ প্রকাশ করার পর বাধ্য হয়ে চাকরি করার বিষয়টি বলতে বাধ্য হয়েছি।’

আরও পড়ুন: 

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা