হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি ধ্বংসাত্মক অপরাজনীতির পথে এগোচ্ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল ও ঘোলাটে করার লক্ষ্যে ধ্বংসাত্মক অপরাজনীতির পথে এগোচ্ছে। তারা লবিস্টের মাধ্যমে বিদেশি মুরব্বিদের ডেকে এনে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি তুলেছে। অথচ প্রতিনিধিদলের সদস্যরা কখনোই এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তাঁরা চেয়েছেন একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং তা সংবিধানসম্মতভাবে।’

আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর পুরোনো রেলওয়ে স্টেশন চত্বরে শান্তি শোভাযাত্রার আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি তাদের জানিয়ে দিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি অবাধ সুষ্ঠু সংবিধানসম্মত নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। এতে যুক্তরাষ্ট্র-ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট হয়েছে এবং তারা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি কখনো আমাদের সঙ্গে আলোচনায় উপস্থাপন করেনি। এ কারণেই বিএনপি চরম হতাশায় ভুগছে।’ 

মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যাদের মুরব্বি মেনেছেন, তারা বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করেছে। কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করলেও আপনাদের সরকার পতনের দফাভিত্তিক রাজনীতির রহস্য কোথায়? 

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ রাজপথের দল। আওয়ামী লীগ কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি এবং আসবেও না। 

সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘এই সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে, সে বার্তাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বিএনপি–জামায়াতের নাশকতার বিরুদ্ধে আমরা শান্তি ও শোভাযাত্রা শুরু করেছি।’

চট্টগ্রামে বিপিসির দপ্তর: পানি ঢুকছে ৬০ কোটির ভবনে

সাতকানিয়ায় কিছু এলাকায় কমেছে বন্যার পানি, ত্রাণ নিয়ে অসন্তোষ

পণ্য খালাস জটিল ও সময়সাপেক্ষ করা ব্যবসা সহজীকরণের পথে বড় বাধা: আমিরুল হক

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

চট্টগ্রামে এক সপ্তাহে সাড়ে ১৩ শ মিলিমিটার বৃষ্টি, জোয়ারের পানিতে নতুন করে জলাবদ্ধতা

বাঁশখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের সংকট

সরকার পারছে না, মানুষ কষ্ট পাচ্ছে: নাহিদ ইসলাম

পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ফের ট্রেন চলাচল শুরু

সাতকানিয়ায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে চার সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠনের ঘোষণা