হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাঁচলাইশ থানার হেফাজতে গাড়ি রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের অভিজাত একটি আবাসিক এলাকায় দুই দিন ধরে সড়কের ওপর পড়ে ছিল মার্সিডিজ ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি। কোটি টাকার বেশি মূল্যের গাড়িটি এমন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে কৌতূহল জন্মায়। পরে বিষয়টি জানানো হলে পুলিশ এসে গাড়িটি থানায় নিয়ে যায়।

গতকাল সোমবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার ওআর নিজাম আবাসিক এলাকার একটি সড়ক থেকে গাড়িটি উদ্ধার করা হয়। গাড়িটি বর্তমানে পাঁচলাইশ থানার হেফাজতে রাখা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের বরাতে তিনি বলেন, রোববার ভোরে দুই ব্যক্তি গাড়িটি সড়কের পাশে রেখে চলে যান। এর পর থেকে সেটি সেখানেই পড়ে ছিল। তবে ওই দুই ব্যক্তি কারা এবং কী কারণে গাড়িটি ফেলে রাখা হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তিনি আরও জানান, গাড়িটির প্রকৃত মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে। মালিকের পরিচয় নিশ্চিত হলে ঘটনার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রাম বিআরটিএ সূত্র জানায়, মার্সিডিজ গাড়িটিতে যে নম্বর প্লেট লাগানো ছিল, সেটি একটি ‘গ্যারেজ নম্বর’। সাধারণত নতুন গাড়ি আমদানি বা সাময়িক ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের নম্বর ব্যবহার করা হয়, যা অনলাইনে বা নিয়মিত নিবন্ধন ডেটাবেজে পাওয়া যায় না। তবে ঢাকা বিআরটিএ কার্যালয়ের সংরক্ষিত নথিতে নম্বরটি থাকলে সেখান থেকে গাড়ির মালিকের পরিচয় শনাক্ত করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

দুদকের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের কারাদণ্ড

থানা থেকে লুটের অস্ত্র ৫০ হাজারে বিক্রি, গ্রেপ্তার ১

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

আ.লীগ নেতা শামীম হত্যা মামলার আসামি রাঙ্গুনিয়ায় গ্রেপ্তার

মিরসরাইয়ে প্রকাশ্যে হরিণ জবাই, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ

বিমানবন্দরে সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামে সাবেক মেয়রের বাড়িতে গিয়ে ছাত্রদল-যুবদলের তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ