হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

 ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকার দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত জামাল প্রকাশ ওরফে ছোট জামাল লেলাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বশরত আলী মিস্ত্রি বাড়ির মো. ইউসুফের ছেলে। এ ঘটনায় আহত হন নাছির নামে আরেকজন। তিনিও একই এলাকার বাসিন্দা।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামাল ও নাছির ইসলামিয়া বাজার থেকে এসে দীঘির পাড়ে দাঁড়ান। এ সময় পেছন থেকে মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জামাল নিহত হন। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, লেলাং এলাকায় দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের একজনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রামের ৬ ফ্লাইট বাতিল, মাসকাটের ফ্লাইট উড্ডয়ন করেছে

চট্টগ্রাম নগরে বাসার পার্কিং থেকে চুরি হওয়া ৪০ লাখ টাকার গাড়ি উদ্ধার

‘চাঁদার জন্য’ চট্টগ্রামের সেই ব্যবসায়ীর বাড়িতে আবারও গুলিবর্ষণ