হোম > সারা দেশ > চট্টগ্রাম

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

পারকি সমুদ্রসৈকতে ভেসে আসা মৃত কচ্ছপ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দুটি মৃত কচ্ছপ। দুই দিন আগে থেকে সমুদ্রসৈকতের বালু চরে এসব কচ্ছপ পড়ে থাকতে দেখেন পর্যটক ও স্থানীয়রা।

প্রায় তিন ফুট দৈর্ঘ্যের কচ্ছপ দুটির গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে জাহাজ বা জেলেদের জালের আঘাতের কারণে মৃত্যু হয়েছে। দুই দিন ধরে সাগরের চরে পড়ে থাকলেও সরানোর কোনো পদক্ষেপ নেয়নি কেউ। এতে সৈকতের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা।

‎জানা যায়, বাংলাদেশে মূলত পাঁচ প্রজাতির সামুদ্রিক কচ্ছপ দেখা যায়। যার মধ্যে অলিভ রিডলি ও সবুজ কচ্ছপ বেশি পরিচিত। বঙ্গোপসাগরের চট্টগ্রাম, কক্সবাজার ও সেন্ট মার্টিন দ্বীপ এদের জন্য গুরুত্বপূর্ণ স্থান। শীত মৌসুমে জেলেদের জালের আঘাতে অথবা অতিরিক্ত ঠান্ডায় তাদের মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিবছর শীত মৌসুমে মৃত কচ্ছপ সৈকতের চরে ভেসে আসে। শুধু কচ্ছপ নয়, এই মৌসুমে বিভিন্ন প্রজাতির মৃত মাছও ভেসে আসে।

পারকি সৈকতের ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, দুই দিন ধরে সৈকতে মৃত কচ্ছপগুলো পড়ে রয়েছে। দ্রুত সরিয়ে না নিলে দুর্গন্ধ ছড়াবে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, শীত মৌসুমে মৃত কচ্ছপ সাগর থেকে ভেসে আসে। সৈকতের পরিবেশ রক্ষায় মৃত কচ্ছপ দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামে ৮ তলা ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ১ জন

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চমেকে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম

চট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

চট্টগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চক্ষুচিকিৎসক রবিউল হোসেন মারা গেছেন

২ বছরের শিশুকে রেস্তোরাঁয় ফেলে কক্সবাজারে রওনা দিল পাকিস্তানি পরিবার, অতঃপর...

হরমুজ প্রণালিতে ১২৫ দিন: এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘নর্ডিক পোলাক্স’ দেশের পথে

নিজ কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা