হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ নুর (২৫) নামের এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে (মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নুর ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এম-৩২ ব্লকের বাসিন্দা আবু সৈয়দের ছেলে। তিনি ক্যাম্পটির ব্যবস্থাপনায় নিয়োজিত প্রধান মাঝি (কমিউনিটি নেতা)।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজুল আমিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকের মোজাম্মেল হকের মুদির দোকান থেকে মোহাম্মদ নুর নিজের ঘরে ফিরছিলেন। পথে তিনি তৈয়বের ঘরের সামনে পৌঁছালে অন্ধকারের মধ্যে চার-পাঁচজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

সিরাজুল আমিন আরও বলেন, রাতে তারাবির নামাজ শেষে স্থানীয়রা পথে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এপিবিএনএর এই কর্মকর্তা বলেন, গত রমজানেও একদল দুর্বৃত্ত মোহাম্মদ নুরের ওপর হামলা চালিয়েছিল। তখন তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। পূর্বশত্রুতার জেরে হত্যার এ ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনার রহস্য উদ্‌ঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সরকারি শিশু পরিবারে ঈদ: ঘরে ফেরার স্বপ্নহীন কিছু শিশুর গল্প

মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ব্যবসায়ী নিহত

সীতাকুণ্ডে ইট দিয়ে আঘাত করে যুবককে হত্যা

সন্তানের সঙ্গে প্রথম ঈদ করা হলো না সোলায়মানের, অনিশ্চয়তায় ইউনুছের পরিবার

মমতাজিয়া দরবার শরিফ: সৌদির সঙ্গে মিল রেখে দুই শতাধিক গ্রামে ঈদ উদ্‌যাপন

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড, ২ জনের প্রাণহানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আর নেই

চাঁদপুরে ঈদ ও মেলা ঘিরে নৌপথে ডাকাত আতঙ্ক, টহল বাড়ানোর দাবি

চট্টগ্রামের চন্দনাইশ: ড্রেজারে ক্ষতবিক্ষত সাঙ্গু নদী

চট্টগ্রামে আন্তজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার