হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

খালিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় খালিদ হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের ছালেহ আহম্মেদের ছেলে। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নবগ্রাম- মুন্সিরহাট সড়কের কনকপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেন থানার উপপরিদর্শক মো. রায়হান হোসেন।

জানা গেছে, খালিদ হোসেন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মুন্সিরহাট বাজারে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে একটি মাটিবোঝাই ট্রাক্টর চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. মহসিন বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত খালিদ হোসেন নামের এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মো. রায়হান হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রামের ৬ ফ্লাইট বাতিল, মাসকাটের ফ্লাইট উড্ডয়ন করেছে

চট্টগ্রাম নগরে বাসার পার্কিং থেকে চুরি হওয়া ৪০ লাখ টাকার গাড়ি উদ্ধার