হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ, আটক ৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জব্দ করা সিমেন্ট। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কার্গো বোটে করে মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়।

আজ শুক্রবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সাব্বির আলম সুজন বলেন, কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালান। এ সময় বোটে করে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়। অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।

কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এতিমদের দায়িত্ব সরকারের, বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

ফটিকছড়িতে খাদে পড়া প্রাইভেট কারে ৪০ লিটার চোলাই মদ, চালক পলাতক

পটিয়ায় রেললাইনের পাশে পড়ে ছিল নারীর হাত-পা বিচ্ছিন্ন মরদেহ

রুমিন ফারহানার সঙ্গে বাগ্‌বিতণ্ডা: সেই ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির নোটিশ

গরিবের কোটি টাকা লোপাট, ১৩ জনের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

চুয়েটে আন্দোলন ও ক্লাস দুটোই চলবে

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক

পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় আটক

শাহ আমানতে চার বাহিনীর ৬৩৫ নিরাপত্তাকর্মী, তারপরও থামছে না চুরি

‘মামলা করে দেন,’ খালের পাড় কাটা দেখে ক্ষুব্ধ এমপির এসি ল্যান্ডকে ফোন