হোম > সারা দেশ > চট্টগ্রাম

রান্নাঘর মেরামত নিয়ে ঝগড়ায় ভাবিকে ছুরিকাঘাত করে হত্যা করেন দেবর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফেরদৌস আক্তার হত্যা মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় রান্নাঘর মেরামত নিয়ে ঝগড়া চলার মধ্যে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা করেন দেবর মো. রনি। গতকাল রোববার (২০ জুলাই) রাতে নগরের পতেঙ্গা এলাকা থেকে রনিসহ (২৮) দুজনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তার অপর আসামি হলেন মো. সোলাইমান (৪৮)।

১৩ জুলাই রাতে নগরীর পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকায় ফেরদৌস আক্তার (২৭) নামের এক নারী পোশাকশ্রমিক ছুরিকাঘাতে প্রাণ হারান। ফেরদৌস আক্তার ওই এলাকার নির্মাণশ্রমিক মো. লোকমান হোসেনের (৪৫) স্ত্রী। হত্যাকাণ্ডের পর পুলিশ নিহত ফেরদৌসের স্বামীকে গ্রেপ্তার করে।

পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পরদিন নিহত নারীর ভাই মামুন খান একটি হত্যা মামলা করেন। মামলায় এজাহারনামীয় এক নম্বর আসামি হলেন নিহত নারীর দেবর রনি। গোপন সংবাদের ভিত্তিতে রনিসহ মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জানান, নিহত নারী ফেরদৌস আক্তারের সঙ্গে লোকমানের বিয়ে হয়েছিল ১২ বছর আগে। তাঁদের সংসারে আট বছর ও তিন বছরের দুই সন্তান রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে ওসি বলেন, ১৩ জুলাই রাতে রান্নাঘর মেরামত নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল ফেরদৌসের। ওই ঝগড়ার মাঝে জড়িয়ে পড়েন রনি। একপর্যায়ে রনি তাঁর হাতে থাকা ধারালো চাকু ভাবি ফেরদৌসের বুকে ও পিঠে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।

চমেক হাসপাতালে ৬ দফা দাবিতে ইন্টার্নদের মানববন্ধন

সীমান্তে দায়িত্ব পালনকালে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো সিএমএইচে

চট্টগ্রামে হরিণশিকারিদের গুলিতে এক ব্যক্তি নিহত

খুলশীতে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষে ফের সংঘর্ষ, গোলাগুলি ও পাল্টাপাল্টি ধাওয়া

ফটিকছড়িতে শতাধিক নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভা, কয়েকজনকে আটক

‘প্রতিহিংসামূলক রাজনীতির কারণে জিয়া স্মৃতি জাদুঘর ক্ষতিগ্রস্ত, দ্রুত সংস্কার করা হবে’

পরিবেশ দিবস আজ: দূষণে নীল হালদা-কর্ণফুলী

হামের উপসর্গ: ১২ দিনে যমজ ছেলে হারানোর কান্না

হাটহাজারীতে ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা, অপসারিত আবুল মনছুর

অনুমতি ছাড়াই চট্টগ্রামে খেলার মাঠে যুবদল নেতাদের ‘ঈদ আনন্দ মেলা’, বন্ধের উদ্যোগ প্রশাসনের