হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেসবুকে পোস্ট দিয়ে চবির প্রাক্তন শিক্ষার্থীর আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও গোপালগঞ্জ প্রতিনিধি

ফেসবুকে পোস্ট দিয়ে মান্না দে (৩২) নামে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষক আত্মহত্যা করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।

আজ বুধবার সদর থানার চন্দ্র দিঘলিয়া ভাড়াবাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার থানাপাড়া এলাকার বাবুল কুমার দের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মান্না দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১০–১১ সেশনের পদার্থবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক ছিলেন। পরে তিনি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস টেকনোলজির ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদে যোগ দেন।

মৃত্যুর আগে গতকাল মঙ্গলবার রাতে মান্না দে মাইগ্রেনের ব্যথা নিয়ে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘প্রতিনিয়ত মস্তিষ্কের নিউরনের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। মাইগ্রেন এক অভিশাপের নাম। মাইগ্রেনের কাছে হেরে গেলাম। জীবনযুদ্ধে আমি পরাজিত।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘মান্না দে মেধাবী ছাত্রনেতা ছিলেন। সরকারি পরীক্ষায় কৃতকার্য হয়ে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস টেকনোলজির ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদে যোগ দেন। আজ জানতে পেরেছি, তিনি আত্মহত্যা করেছেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

গোপালগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে সংবাদ পেয়ে গোপালগঞ্জ থানার চন্দ্র দিঘলিয়ায় একটি ভাড়াবাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আপাতত মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম পুলিশের ‘সম্পদশালী’ সাবেক এডিসি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম টিসিজেএ নির্বাচনে এনামুল সভাপতি, সম্পাদক মামুন

বিদায়ের দিনে ১৪ জনকে পদায়ন চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের, সমালোচনার মুখে রাতেই বাতিল

নিজের ব্যানার নিজেই ছিঁড়লেন চসিক মেয়র

সিএমপিতে যোগ দিলেন নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী

পুলিশের সোর্স হত্যা: শীর্ষ মাদক কারবারি ‘ডাইল করিম’সহ ৯ জনের যাবজ্জীবন

প্লাস্টিকের বোতলে তেল নিতে পাম্পে ভিড়

চট্টগ্রামে চাঁদা না পেয়ে প্রবাসীকে জখম, আদালতে মামলা

চট্টগ্রামে ১৯ দিনব্যাপী স্বাধীনতা বইমেলা শুরু

দুদকের মামলায় ইউসিবির সাবেক দুই পরিচালক কারাগারে