হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেলে নিজ বাসার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৫ আগস্টপরবর্তী সময়ে হওয়া একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি তিনি। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, ‘৫ আগস্টের পর এলাকায় তাঁর যাতায়াত ছিল। ঈদের সময়ও তিনি বাড়িতে ছিলেন। খবর পেয়ে তাঁকে আমরা গ্রেপ্তার করে আদালতে চালান করে দিয়েছি।’

জানা গেছে, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হকের মৃত্যুর কারণে ওই কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করা হয়। ঘোষণা করা শূন্য পদে উপনির্বাচনে হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচিত হয়েছিলেন। পরে ২০২১ সালে সিটি করপোরেশন নির্বাচনে একই ওয়ার্ড থেকে ঘুড়ি মার্কায় দলীয় মনোনয়ন পান তিনি। তবে ওই সময় বিজয়ী হয়েছিলেন যুবলীগ নেতা বিদ্রোহী প্রার্থী মোর্শেদ আলী।

টানা বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, দুর্ঘটনা এড়াতে থানচির পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

ইস্পাত কারখানায় অবরুদ্ধ সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া

পাইলসের চিকিৎসার জন্য নিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রটি

পতেঙ্গায় পানিসংকট নিরসনে পাইলট প্রকল্পে আগ্রহ নেদারল্যান্ডসের

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির হানা, ফসল-বাগান ও বসতবাড়ির ক্ষতি

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে হেনস্তার অভিযোগে মানববন্ধন, গ্রেপ্তার ও শাস্তির দাবি

চট্টগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আনসার কর্মকর্তা নিহত

চট্টগ্রামে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা

শাহজাহান চৌধুরীর পিএসই সাতকানিয়া-লোহাগাড়ার বস