হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

 ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

তেমুহনী বাজারে গতকাল দিবাগত রাতে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) রাত আটটার দিকে বাজারের উত্তর পাশে ছাফা সওদাগরের তেল ও মুদির দোকানে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়দের ধারণা, সিগারেটের আগুন থেকে আগুনের উৎপত্তি। দোকানে দাহ্য ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ছাফা সওদাগরের তেল ও মুদির দোকান, আইয়ুব সওদাগরের মুদির দোকান, আজিজুর রশিদ তালুকদারের ফার্মেসি, জাহাঙ্গীর সওদাগরের প্রসাধনীর দোকান, বাজার সমিতির কার্যালয়, নেজাম সওদাগরের মিষ্টির দোকান, মিয়া সওদাগর ও জাহিদ সওদাগরের সবজির দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক দম্পতি নিহত, চালক গ্রেপ্তার

রাউজানে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফটিকছড়ি জামায়াতের

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা: এখনো মামলা হয়নি

মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতিকে পিষে দিল লরি

পটিয়ায় শিশু জায়হান হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

ফটিকছড়িতে ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পটিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫