হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের সাগরিকায় ছুরিকাঘাতে আকাশ দাস (৩০) নামের এক কর্মচারীকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল শনিবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা ও চট্টগ্রাম নগরের বড়পোল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজমুল হুদা ও মো. মহসিন। তাঁরা দুজনই ২০ বছর বয়সী তরুণ।

র‍্যাব-৭০-এর মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি নাজমুল হুদা গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা থেকে এবং মহসিনকে চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন বড়পোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দুজনই হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে পাহাড়তলী থানাধীন বিটাক স্টেডিয়ামসংলগ্ন এলাকায় আকাশ দাস নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আকাশ দক্ষিণ কাট্টলীর দোহাপাড়ার বাবুল দাসের ছেলে। তিনি স্টেডিয়াম এলাকার ‘অ্যাসটেক’ নামে একটি পলিথিন কারখানার কর্মী ছিলেন।

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে তর্কের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৫

আবাসিক শিক্ষার্থীকে ছয় মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

আনোয়ারায় পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে পরিবার

চিকিৎসার কথা বলে শহরে এনে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: ৩ জাহাজ লুট, নিরাপত্তা উদ্বেগ

সেতুর অর্ধেক কাজেই মেয়াদ শেষ, দুর্ভোগ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আদালতের আদেশ অমান্য, চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনারের বিরুদ্ধে রুল জারি

বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড

বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: চমেকে আরও ২ শ্রমিকের মৃত্যু