হোম > সারা দেশ > চট্টগ্রাম

র‍্যাবের ওপর হামলার ঘটনায় ৫ জনের রিমান্ড মঞ্জুর

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাত আখ্যা দিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আদালত পাঁচ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আজ সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান এই রিমান্ড মঞ্জুর করেন। 

পাঁচ আসামি হলেন-শাফায়েত হোসেন (৩৮), সাইদুর রহমান (৩৩), আনোয়ার হোসেন ওরফে টিপু (২৪), মিনহাজুল ইসলাম ও মো. ফরহাদ হোসেন ওরফে ফাহাদ (২৬)। 

এদের মধ্যে অস্ত্র মামলায় শাফায়েত ও সাইদুর, হামলার মামলায় আনোয়ার হোসেন ও মিনহাজুল এবং মাদক মামলায় ফরহাদের রিমান্ড মঞ্জুর হয়। 

জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘র‍্যাবের ওপর হামলা, অস্ত্র উদ্ধার ও মাদকের পৃথক মামলায় আসামিদের সাত দিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’ 

উল্লেখ্য, গত বুধবার মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হন র‍্যাবের সদস্যরা। তাঁরা ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন ভূঁইয়ার কাছ থেকে থেকে মাদক উদ্ধারে গিয়েছিলেন। হামলায় দুই র‍্যাব সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে গত শুক্রবার মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় হামলা, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা করে। তার মধ্যে হামলা ও মাদকের দুই মামলাতে তানভীরকে আসামি করা হয়। তানভীর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। 

শাহ আমানত বিমানবন্দর: ৬৩৫ নিরাপত্তাকর্মীর পরও থামছে না চুরি

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ২

চাঁদপুরে মা-বাবাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

‘আর ঝিরে আই শোকেসে সাজায় রাখমু’—হাসপাতালের বারান্দায় মাইশার মায়ের আহাজারি

শিক্ষার্থী নিহতের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার ছাড়াল যানজট

চুয়েটে শিক্ষার্থীরা ক্লাসে, ভিসি ঢাকায়, রুটিন দায়িত্ব নিচ্ছেন না কেউ

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট