হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ভিক্ষুকের বসতঘরে আগুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বেবি খাতুন নামের এক ভিক্ষুকের বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ধান, গম ও চালসহ তাঁর একটি ঘর পুড়ে গেছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মহদিপুর সাতভাইয়াপাড়া-বাগানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া। তিনি জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে এক লাখ টাকার মালামাল। 

ক্ষতিগ্রস্ত বেবি ছত্রাজিতপুর ইউনিয়নের মহদিপুর সাতভাইয়াপাড়া-বাগানবাড়ি এলাকার সাজেমান ভোলা মণ্ডলের মেয়ে। 

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, বেবি অনেক দিন ধরে ভিক্ষা করে সংসার চালিয়ে আসছিলেন। আজ দুপুরে হঠাৎ তাঁর বসতঘরের চুলা থেকে আগুন লাগে। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একটি ঘর, রান্না ঘর, ধান, গম, চাল ও টাকাসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। ঘরে আগুন লাগায় তিনি প্রায় নিঃস্ব হয়ে গেছেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা দেওয়া হবে।’

এক মাসের বেতনে এক দিনের চিকিৎসা

শিক্ষার্থীর বাসায় মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের হামলায় ৭ জন আহত, সাংবাদিক-পুলিশ লাঞ্ছিত

ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ যুবকের ছয় দিন পর লাশ মিলল পদ্মা নদীতে

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

শিশুর গলা চেপে ওপরে তুলে মাটিতে ফেলে দেওয়া সেই মাদ্রাসাশিক্ষক আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর: ভুয়া ভাউচারে টাকা আত্মসাৎ

ম্যাঙ্গো ক্যালেন্ডার থাকছে না, পরিপক্ব হলেই পাড়া যাবে চাঁপাইনবাবগঞ্জের আম

পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ: অবহেলায় পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্স