হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ কিশোর তন্ময় কুমারের মরদেহ তিন দিন পর মহানন্দা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত তন্ময় কুমার জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লার জয় কুমারের ছেলে ও খয়রাবাদ হাজি সদর আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনরা জানান, গত রোববার দুর্গা প্রতিমা বিসর্জন শেষে রাত ১১টার দিকে তার নিজ বিদ্যালয়ের পাশে বন্ধুদের সঙ্গে অবস্থান করছিল তন্ময় কুমার। এর কিছুক্ষণ পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সে রাতে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে থানা-পুলিশ ও র‍্যাব ক্যাম্পে অভিযোগ দেওয়া হয়।

পরিবার ও স্বজনদের অভিযোগ, তন্ময় কুমারকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তাঁরা সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া জানান, মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

কীটনাশকের লাইসেন্স নিয়ে সার বিক্রি ও মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা

রহনপুর কেডিসিপাড়া নিয়ে ক্ষোভ, জামায়াত এমপির উপস্থিতিতে জনসভায় বস্তি উচ্ছেদের দাবি

পদ্মায় বিলীন বসতভিটা, স্কুলে আশ্রয় বাবুলের

পদ্মার পানি বিপৎসীমায়: উজানের ঢলে পানিবন্দী আড়াই হাজার পরিবার

গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী, লাশ মিলল ২৭ ঘণ্টা পর

স্থাপনা উচ্ছেদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ইউএনওর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জ: মধ্যরাতে সারিতে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ইউক্রেন যুদ্ধে যুবকের মৃত্যু: পাচারে অভিযুক্তকে পিটিয়ে হত্যা করলেন স্বজনেরা