হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ড্রেনে পড়ে ছিল আওয়ামী লীগ নেতার মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের একটি পেয়ারাবাগান থেকে কামরুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ৯টার দিকে উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরোল সাঁওতালপাড়া এলাকার একটি পেয়ারাবাগানে সেচ দেওয়ার ড্রেন থেকে কামরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুল ইসলাম নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলির ছেলে এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয়রা জানান, সকালে হাঁকরোল এলাকার একটি পেয়ারাবাগানে সেচ দেওয়া ড্রেনের ওপর কামরুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ সময় কামরুল ইসলামের কপাল থেকে রক্ত বের হতে দেখা যায়। তাঁদের ধারণা, রাতের কোনো এক সময় ড্রেনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পা ফসকে পড়ে মৃত্যু হতে পারে কামরুলের।

নাচোল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

উপজেলা-পৌরসভায় প্রশাসক নয়, দ্রুত নির্বাচন: প্রতিমন্ত্রী

সালিস বৈঠকে অর্ধশত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ

অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে শিশু নিহত

এক রাতের ঝড়ে লন্ডভন্ড গোমস্তাপুর

সোনামসজিদ আইসিপিতে পায়ুপথে স্বর্ণ পাচারের চেষ্টা, যাত্রী আটক

ভোলাহাটে মিষ্টিকুমড়া চাষে সাফল্য, রপ্তানি বন্ধ থাকায় দুশ্চিন্তায় কৃষক

স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখার অভিযোগ, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জে নেশাজাতীয় ইনজেকশন বিক্রি মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আম বাগান: ভালো ফলন ও দাম নিয়ে শঙ্কা কৃষকের