হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২ 

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার কানসাটে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পাইলিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মো. হারুন আলী (২৬) এবং উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের সন্ন্যাসী এলাকার বাসিন্দা রেনু বেগম (৫৩)। আহতরা হলেন আড়গাড়া হাট এলাকার অহিদুল ইসলাম (২৪) ও আহমেদ আলী (১৯)। 

শিবগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পাইলিং মোড়ে জেলা শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ও কানসাট থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশার যাত্রী দুজন ঘটনাস্থলেই নিহত হন ও দুজন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। 

ইউএনওর সরকারি গাড়িতে হামলা-ভাঙচুর, সাবেক মেয়রসহ ৭৯ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি

গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে পড়ে ছিল ৯২টি ককটেল ও বিপুল বিস্ফোরক

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

কীটনাশকের লাইসেন্স নিয়ে সার বিক্রি ও মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা

রহনপুর কেডিসিপাড়া নিয়ে ক্ষোভ, জামায়াত এমপির উপস্থিতিতে জনসভায় বস্তি উচ্ছেদের দাবি

পদ্মায় বিলীন বসতভিটা, স্কুলে আশ্রয় বাবুলের

পদ্মার পানি বিপৎসীমায়: উজানের ঢলে পানিবন্দী আড়াই হাজার পরিবার

গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী, লাশ মিলল ২৭ ঘণ্টা পর