হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে দুটি পিস্তল, গুলিসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলিসহ মো. আব্দুস সালাম (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর মোড় বাসস্ট্যান্ড থেকে তাঁকে আটক করা হয়। আব্দুস সালাম নীলফামারীর সৈয়দপুর থানার রসুলপুর বিহারীপাড়া গ্রামের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির আজ সোমবার দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলিসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, র‍্যাবের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আব্দুস সালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এক মাসের বেতনে এক দিনের চিকিৎসা

শিক্ষার্থীর বাসায় মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের হামলায় ৭ জন আহত, সাংবাদিক-পুলিশ লাঞ্ছিত

ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ যুবকের ছয় দিন পর লাশ মিলল পদ্মা নদীতে

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

শিশুর গলা চেপে ওপরে তুলে মাটিতে ফেলে দেওয়া সেই মাদ্রাসাশিক্ষক আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর: ভুয়া ভাউচারে টাকা আত্মসাৎ

ম্যাঙ্গো ক্যালেন্ডার থাকছে না, পরিপক্ব হলেই পাড়া যাবে চাঁপাইনবাবগঞ্জের আম

পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ: অবহেলায় পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্স