হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে আম কুড়ানোর সময় এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন— শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গা মহল্লার সুভাস ভকতের স্ত্রী ববি ভকত (৩২), শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা নিশিপাড়ার এরশাদ আলী রাকিবুলের মেয়ে কবিতা খাতুন (৮) ও ভোলাহাট উপজেলার হঠাৎপাড়া বড়গাছী গ্রামের এসলাম আলীর মেয়ে আমেনা খাতুন (১০)। 

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুপুর ২টার দিকে ববি তাঁর বাড়ির সামনের একটি আমবাগানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই সময় বাড়ির পেছনে টিউবওয়েলের পানি আনতে যাবার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কবিতা খাতুনের। 

অন্যদিকে ভোলাহাটে আম বাগানে ঝড়বৃষ্টির সময় উপজেলার বড়গাছি গ্রামের হঠাৎপাড়া এলাকার একটি আমবাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে হঠাৎ মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে আমেনা খাতুন। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদকসংক্রান্ত বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে অগ্নিকাণ্ড, ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

চৌকা সীমান্তে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, গুজব ছড়িয়ে হামলা-ভাঙচুর, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান: প্রতিরোধব্যবস্থা থেকেও বজ্রপাতে জুনে মৃত্যু ৯

চাঁপাইনবাবগঞ্জে ছোট সোনামসজিদ ও সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

গোমস্তাপুর সীমান্তে পুশ ইনে সহযোগিতার অভিযোগে ৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে আবারও নারীকে পুশ ইনের চেষ্টা

ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিল বিএসএফ