হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোলঘরে ভাঙচুর-অগ্নিসংযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ তুলে এর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোলঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ সময় তাঁদের অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানিয়েছেন, সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের হুজাইফা ইবনুল সাকিল নামের এক শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় টোল চান আদায়কারীরা। এ নিয়ে ওই শিক্ষার্থী ও আদায়কারীদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে হুজাইফাকে টোল আদায়কারীরা মারধর করেন। এ খবর পলিটেকনিক ইনস্টিটিউটে পৌঁছালে সেখানকার শিক্ষার্থীরা টোলঘরে এসে হামলা চালান।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর কাছে শিক্ষার্থীরা মহানন্দা সেতু পুরোপুরি টোলমুক্ত করে দেওয়ার অনুরোধ জানান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম গোলাম জাকারিয়া বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তাঁদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে পড়ে ছিল ৯২টি ককটেল ও বিপুল বিস্ফোরক

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

কীটনাশকের লাইসেন্স নিয়ে সার বিক্রি ও মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা

রহনপুর কেডিসিপাড়া নিয়ে ক্ষোভ, জামায়াত এমপির উপস্থিতিতে জনসভায় বস্তি উচ্ছেদের দাবি

পদ্মায় বিলীন বসতভিটা, স্কুলে আশ্রয় বাবুলের

পদ্মার পানি বিপৎসীমায়: উজানের ঢলে পানিবন্দী আড়াই হাজার পরিবার

গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী, লাশ মিলল ২৭ ঘণ্টা পর

স্থাপনা উচ্ছেদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ইউএনওর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জ: মধ্যরাতে সারিতে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক