হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

পদ্মায় অবৈধভাবে বালু তোলায় চারজনকে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে চারজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর তীরে এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার ওসিম (২৮), নরেন্দ্রপুর গ্রামের সাহাবুল হোসেন (২৭), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের রাজু (৩৪) ও নারায়ণপুর গ্রামের মেহেদী হোসেন (২৩)।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, পদ্মা নদীর তীর থেকে অবৈধভাবে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলনের সংবাদ পেয়ে সকালে পদ্মা নদীর ৬ নম্বর বাঁধ এলাকায় অভিযান চালিয়ে বালুবোঝাই ট্রাক্টরসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।  জুবায়ের হোসেন আরও জানান, জনস্বার্থে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

এক মাসের বেতনে এক দিনের চিকিৎসা

শিক্ষার্থীর বাসায় মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের হামলায় ৭ জন আহত, সাংবাদিক-পুলিশ লাঞ্ছিত

ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ যুবকের ছয় দিন পর লাশ মিলল পদ্মা নদীতে

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

শিশুর গলা চেপে ওপরে তুলে মাটিতে ফেলে দেওয়া সেই মাদ্রাসাশিক্ষক আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর: ভুয়া ভাউচারে টাকা আত্মসাৎ

ম্যাঙ্গো ক্যালেন্ডার থাকছে না, পরিপক্ব হলেই পাড়া যাবে চাঁপাইনবাবগঞ্জের আম

পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ: অবহেলায় পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্স