হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বহিষ্কার লিটন

প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে মো. সামিউল হক লিটনকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জেলা যুবলীগের সভাপতির পদে এখনো বহাল রয়েছেন তিনি।

সভায় জানানো হয়, দলের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র, নিয়মাবলি এবং সংগঠন পরিপন্থী কার্যকলাপে অংশগ্রহণ করে আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে অংশ নেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ অনুচ্ছেদে তাঁকে বহিষ্কার করা হয়। 

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ। তিনি আরও জানান, যদি কোনো নেতাকর্মী লিটনকে সহযোগিতা করেন, তাঁর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইউএনওর সরকারি গাড়িতে হামলা-ভাঙচুর, সাবেক মেয়রসহ ৭৯ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি

গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে পড়ে ছিল ৯২টি ককটেল ও বিপুল বিস্ফোরক

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

কীটনাশকের লাইসেন্স নিয়ে সার বিক্রি ও মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা

রহনপুর কেডিসিপাড়া নিয়ে ক্ষোভ, জামায়াত এমপির উপস্থিতিতে জনসভায় বস্তি উচ্ছেদের দাবি

পদ্মায় বিলীন বসতভিটা, স্কুলে আশ্রয় বাবুলের

পদ্মার পানি বিপৎসীমায়: উজানের ঢলে পানিবন্দী আড়াই হাজার পরিবার

গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী, লাশ মিলল ২৭ ঘণ্টা পর