হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন বন্ধ ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে চালু হওয়া ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার ট্রেনটি চলবে না। গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে কর্মকর্তারা জানান, ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন। সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার ট্রেনটি রহনপুর-ঢাকা রুটে চলাচল করার কথা ছিল। কিন্তু শুক্রবার রাতে রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রেনটি আর চলবে না বলে জানিয়ে দেওয়া হয়।

গত শনিবার ট্রেনটির প্রথম যাত্রায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কোনো কৃষিপণ্য পায়নি। খালি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস বলেন, ট্রেনটি চালুর পর কৃষক বা কৃষিপণ্য ব্যবসায়ীদের তেমন সাড়া পাওয়া যায়নি। তাঁরা ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আগ্রহী নয়। তাই ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

পরীক্ষার মধ্যে কলেজ মাঠে ম্যাঙ্গো ফেস্টে দিনভর বাজল সাউন্ড বক্স, পরীক্ষার্থীদের ভোগান্তি

মাদকসংক্রান্ত বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে অগ্নিকাণ্ড, ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

চৌকা সীমান্তে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, গুজব ছড়িয়ে হামলা-ভাঙচুর, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান: প্রতিরোধব্যবস্থা থেকেও বজ্রপাতে জুনে মৃত্যু ৯

চাঁপাইনবাবগঞ্জে ছোট সোনামসজিদ ও সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

গোমস্তাপুর সীমান্তে পুশ ইনে সহযোগিতার অভিযোগে ৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে আবারও নারীকে পুশ ইনের চেষ্টা

ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু