হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নদীতে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার পোল্লাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত বাংলাদেশি যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৫)। তিনি ভোলাহাট উপজেলার কলোনিপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। 

জাহাঙ্গীর আলম জানান, সকালে মাছ ধরার জন্য তিনি পোলাডাঙ্গা সীমান্ত এলাকায় নদীতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় তিনি হাতে গুলিবিদ্ধ হন। 

লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভোরে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে জাহাঙ্গীর ভারতীয় অংশে চলে যায়। এ সময় বিএসএফ গুলি চালালে তিনি আহত হন। জাহঙ্গীরের ডান হাতের কনুইয়ে গুলি লেগেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।

ভোলাহাটে ডাকাত দলের হামলায় ৪ বন্ধু আহত, মোটরসাইকেল ছিনতাই

ভারতে যাওয়ার সময় বর্ডারে আটক যুব মহিলা লীগ নেত্রী

ইউএনওর সরকারি গাড়িতে হামলা-ভাঙচুর, সাবেক মেয়রসহ ৭৯ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি

গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে পড়ে ছিল ৯২টি ককটেল ও বিপুল বিস্ফোরক

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

কীটনাশকের লাইসেন্স নিয়ে সার বিক্রি ও মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা

রহনপুর কেডিসিপাড়া নিয়ে ক্ষোভ, জামায়াত এমপির উপস্থিতিতে জনসভায় বস্তি উচ্ছেদের দাবি

পদ্মায় বিলীন বসতভিটা, স্কুলে আশ্রয় বাবুলের