হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে দেড় লাখ ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ 

প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের একটি দল অভিযান চালিয়ে এক লাখ ৫৪ হাজার ভারতীয় পাতার বিড়িসহ মো. সেলিম (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ অভিযান চালায় র্যাব সদস্যরা। 

গ্রেপ্তারকৃত সেলিম শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মো. বুদ্ধুর ছেলে। আজ বুধবার ভোরে র্যাবের পক্ষ হতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। 

চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরীর নেতৃত্বে র্যাবের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় ফকিরপাড়া গ্রামের জনৈক সাইদুর রহমান মিঠু হাজীর আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় পাতার বিড়িসহ মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

ইউএনওর সরকারি গাড়িতে হামলা-ভাঙচুর, সাবেক মেয়রসহ ৭৯ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি

গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে পড়ে ছিল ৯২টি ককটেল ও বিপুল বিস্ফোরক

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

কীটনাশকের লাইসেন্স নিয়ে সার বিক্রি ও মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা

রহনপুর কেডিসিপাড়া নিয়ে ক্ষোভ, জামায়াত এমপির উপস্থিতিতে জনসভায় বস্তি উচ্ছেদের দাবি

পদ্মায় বিলীন বসতভিটা, স্কুলে আশ্রয় বাবুলের

পদ্মার পানি বিপৎসীমায়: উজানের ঢলে পানিবন্দী আড়াই হাজার পরিবার

গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী, লাশ মিলল ২৭ ঘণ্টা পর