হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

জামিনে মুক্তি পেলেন সেই বিএনপি নেত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শাহনাজ খাতুন। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুন ১২ দিন কারাবরণের পরে জামিনে মুক্তি পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। জেল সুপার মো. আমজাদ হোসেন আজকের পত্রিকাকে আজ রাত পৌনে ১১টার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জের জেল সুপার মো. আমজাদ হোসেন জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে শাহনাজ খাতুনের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। তা যাচাই-বাছাই করে কিছুক্ষণ পরেই তাঁকে মুক্তি দেওয়া হয়।

গত ২৮ জুন রাতে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাঁকে পুলিশ আটক করে।

চাঁপাইনবাবগঞ্জে বিচারকের খাসকামরায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ আটক ২, পালালেন ‘খান সাহেব’

সোনামসজিদ স্থলবন্দর: এক বছরে ২৮২ কোটি টাকা রাজস্ব কমেছে

নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, প্রিপেইড মিটারের প্রতিবাদে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাল্যবিবাহ ঠেকানো সেই শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন, বহন করবে পড়াশোনার খরচ

চাঁপাইনবাবগঞ্জে একটি সেতুর অভাব, দুর্ভোগে ৫০ গ্রামের মানুষ

সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পড়াশোনায় মাসে খরচ দেড় হাজার টাকা, মেধাবী ছাত্রীর বিয়ের উদ্যোগ নিয়েছিলেন বাবা-মা