হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সোনামসজিদে ৮ কোটি টাকা মূল্যের জাফরান আটক করেছে কাস্টমস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আটক করা জাফরান। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ‘রেড গ্রাস’ বা ঘাসজাতীয় উদ্ভিদ পরিচয়ে আমদানি করা প্রায় ৮ কোটি টাকা মূল্যের জাফরান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুল্ক ফাঁকি দিতে উচ্চমূল্যের এই জাফরানকে সাধারণ পণ্য হিসেবে ঘোষণা দিয়ে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল।

সোমবার (১৩ এপ্রিল) রাজশাহীর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ল্যাবরেটরির পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে, আমদানি করা পণ্যটি প্রকৃতপক্ষে জাফরান। এর আগে ৮ এপ্রিল সোনামসজিদ স্থলবন্দরে পণ্যটি আটক করা হয়।

কাস্টমস সূত্রগুলো বলছে, ৪ এপ্রিল তোহা তাসু করপোরেশন নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রেড গ্রাস নামে পণ্যটি আমদানি করে। পণ্যটি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ভেতর থাকাকালে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এর নমুনা সংগ্রহ করে কাস্টমস কর্তৃপক্ষ। পণ্যটির আমদানিতে সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল মেসার্স সূচি এন্টারপ্রাইজ।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির রহমান জিসান বলেন, ‘পার্টস অব প্ল্যান্টস ক্যাটাগরিতে অনেকগুলো পণ্যের সঙ্গে রেড গ্রাস নামে ২০০ কেজি পণ্য আনা হয়েছিল। এটি ভারতে পূজা পাট্টি নামে পরিচিত। তবে পণ্যটি দেখতে জাফরানের মতো হওয়ায় আমাদের সন্দেহ হয় এবং আমরা ল্যাব টেস্টের জন্য পাঠাই।’

বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ডিভিশন ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, নমুনাটি পরীক্ষা করে দেখা গেছে এটি রেড গ্রাস নয়, বরং উচ্চমানের জাফরান। মাইক্রোস্কোপিক পরীক্ষায়ও পণ্যটির সঠিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

সাব্বির রহমান জিসান বলেন, ‘ল্যাব টেস্টে এটি জাফরান হিসেবে চিহ্নিত হয়েছে। পুরো বিষয়টি কমিশনার বরাবর পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বর্তমানে দেশে প্রতি কেজি জাফরান মানভেদে ৩ থেকে ৫ লাখ টাকা দরে বিক্রি হয়। সেই হিসাবে আমদানি করা এই চালানের আনুমানিক মূল্য ৭ থেকে ৮ কোটি টাকা।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানিকারককে তলব করা হয়েছে এবং চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার আগে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা, মাঠ সংস্কার ও এমপি গোল্ডকাপ আয়োজনের আশ্বাস

প্রাইভেট কারে অস্ত্র-গুলি, তরুণীসহ আটক ২

‘জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’—হারুনুর রশিদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে তীব্র প্রতিক্রিয়া

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক আহত, হাসপাতালে মৃত্যু

পাগলা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: ‘অবাধে’ ঢুকছে ভারতীয় গরু