হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে ছেলেকে দিয়ে ক্লাস করানো সেই শিক্ষিকা বহিষ্কার

চাঁদপুর প্রতিনিধি

ফাতেমা বেগম । ফাইল ছবি

নিজে হাজিরা খাতায় স্বাক্ষর করে দাখিল পাস ছেলেকে দিয়ে পাঠদান করানো ফাতেমা বেগম নামে সেই সহকারী শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ফাতেমা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। ১২ মে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অসুস্থতার কারণে ছুটি না নিয়ে কর্মস্থলে এসে হাজিরা দিতেন ফাতেমা বেগম। নিজের স্থলে তাঁর সদ্য দাখিল পাস ছেলে মিরাজুন্নবী সিয়ামকে দিয়ে দীর্ঘদিন পাঠদান চালিয়ে আসছিলেন তিনি। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেন। বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রচার হলে কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, ‘তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা সোচ্চার। কাউকে ছাড় দেওয়া হবে না।’

মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা

ধ্বংসের দ্বারপ্রান্তে কড়ৈতলীর ঐতিহাসিক জমিদারবাড়ি

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চাঁদপুর: সেচ প্রকল্পে জমি কমেছে ২৭ হাজার হেক্টর

চাঁদপুরের দুটি সেচ প্রকল্পে ২৭ হাজার হেক্টর জমি কমেছে

প্রধানমন্ত্রীর কাছে ইপিজেডসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন বাস্তবায়নের দাবি চাঁদপুরবাসীর

ফরিদগঞ্জে আগুনে পুড়ল ১১ বসতবাড়ি

চিরকুট লিখে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী, উৎকণ্ঠায় পরিবার

হাজিরা খাতায় মা উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে ক্লাস নেন ছেলে

নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন থেকে বাঁচতে আত্মহত্যা