হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বেড়ি বাজারে মাদকের বিস্তার রোধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

স্থানীয়দের ভাষ্য, মাদকের কালো থাবা থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে এবং সাম্প্রতিক সময়ে বেপরোয়া হয়ে ওঠা মাদক কারবারিদের দমনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অংশগ্রহণকারীরা মাদকবিরোধী স্লোগান দেন এবং মাদক নির্মূলে তাৎক্ষণিক পদক্ষেপের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক এমরান হোসেন, ইউপি সদস্য সুমন, সন্তোষপুর মাদ্রাসার সুপার মো. সাইফুল্যাহ এবং স্থানীয় মসজিদের ইমাম ইসমাইল হোসেন।

বক্তারা অভিযোগ করে বলেন, ‘যে কোন সমাজের জন্য মাদক ভয়ংকর হুমকি। মাদকাসক্ত ব্যক্তি অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড করতে কখনো দ্বিধাবোধ করে না। এতে সমাজের শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং অপরাধপ্রবণতা বাড়ছে।’

বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে অলিগলি ও পাড়া-মহল্লায় নারী ও কিশোর মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মাদকাসক্তি প্রতিরোধ করা না গেলে তা সমাজে ভয়াবহ রূপ নেবে।

বক্তাদের অভিযোগ, আগে পুলিশি টহল জোরদার থাকলেও সম্প্রতি পুলিশের নিষ্ক্রিয়তা দেখা দিয়েছে, যা মাদক কারবারিদের আরও বেপরোয়া করে তুলেছে। তাঁদের মতে, মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই সমাজে মাদকের বিস্তার ঘটছে।

কর্মসূচি থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তরুণ প্রজন্মকে রক্ষায় দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তাঁরা। মাদক নির্মূলে প্রশাসন কার্যকর ভূমিকা না রাখলে সাধারণ মানুষ নিজেরাই কঠোর কর্মসূচি করতে বাধ্য হবে।

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন

আসলের মোড়কে নকল প্রসাধনী, স্বাস্থ্যঝুঁকিতে ফরিদগঞ্জের ক্রেতারা

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ৩ জন গ্রেপ্তার

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ১০ মণ ইলিশসহ ২১ জেলে গ্রেপ্তার, ৬ নৌকা জব্দ

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, ৩ দালাল আটক

চাঁদপুরে কসমেটিকস ও শিশুদের পণ্যে স্টিকার জালিয়াতির অভিযোগে জরিমানা

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ইলিশ শিকার করায় ২৪ জনের কারাদণ্ড