হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে গ্যাস লিকেজের আগুন, পুড়ল পুলিশের গাড়ি ও অটোরিকশা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে রোববার অটোরিকশার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা ফায়ার সার্ভিসের কর্মীদের। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় আজ রোববার বিকেলে একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুলিশের টহল গাড়িসহ দুটি যানবাহন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোববার (১৫ মার্চ) বেলা আনুমানিক ৩টার দিকে পুলিশের একটি টহল টিম গাড়ি নিয়ে বাবুরহাট এলাকায় দায়িত্ব পালনে যাচ্ছিল। গাড়িটি পুলিশ লাইনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে অটোরিকশাচালক ও যাত্রীরা দ্রুত চলন্ত গাড়ি থেকে নেমে পড়েন। নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি গিয়ে পুলিশের টহল গাড়ির সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যেই অটোরিকশায় লাগা আগুন পুলিশের গাড়িতেও ছড়িয়ে পড়ে।

আগুনে পুড়ছে পুলিশের টহল গাড়িসহ দুটি যানবাহন। ছবি: আজকের পত্রিকা

এ সময় পুলিশের গাড়িতে থাকা চালক ও সদস্যরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হলেও আগুনে ঘটনাস্থলেই দুটি যানবাহন পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অটোরিকশা ও পুলিশের গাড়িটির অধিকাংশ পুড়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩

প্রতিপক্ষের ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যু

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

ফরিদগঞ্জে নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ১২৭ মণ জাটকা জব্দ, ১০ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করায় মেঘনা থেকে ৬ বাল্কহেড জব্দ, ১৪ শ্রমিক গ্রেপ্তার

চাঁদপুরে পাঁচ জুয়াড়িসহ গ্রেপ্তার ১০

সালিসে চোর সাব্যস্ত করায় তরুণের আত্মহত্যা

মেঘনায় জাটকা শিকারের দায়ে ১৩ জেলেকে অর্থদণ্ড

দ্বিগুণ মূল্যে পোশাক বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা