হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার অভিযুক্ত শিক্ষককে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাদ্রাসার ইংরেজি বিষয়ের শিক্ষক আব্দুল মালেক গত বৃহস্পতিবার এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব ও যৌন হয়রানি করেন। বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষকে জানানো হলে তিনি উল্টো ছাত্রীদের ধমক দেন। পরে ছাত্রীর পরিবার থানায় মামলা করে।

এ ঘটনায় মাদ্রাসার অভিভাবক সদস্য ইব্রাহিম খলিল মঞ্জু বলেন, ‘আমি বিষয়টি ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের কাছ থেকে জেনেছি। বিষয়টি অধ্যক্ষ সমাধানের চেষ্টা করলে এত দূর গড়াত না। এখানে অধ্যক্ষের গাফিলতি রয়েছে।’

জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ একরামুল হক মজুমদার বলেন, ‘আপনি বিষয়টি আদালত থেকে জানেন। আমি বক্তব্য দিতে পারব না।’

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার আজকের পত্রিকাকে জানান, যৌন হয়রানির সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদগঞ্জে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

অভিযোগের পর সড়ক থেকে নিম্নমানের ইটের খোয়া সরাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

ভিডিও কলে ঝগড়ার পর প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

কচুয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা

হাইব্রিড ধানের ফলন বিপর্যয়, শিষহীন খেতে ক্ষতির মুখে কৃষক

ধানুয়া গ্রামে সংঘর্ষের পর পল্লী বিদ্যুতের ডিজিএম অবরুদ্ধ, তদন্ত কমিটি গঠন

বিয়ের দুই মাস পরই ৭ মাসের অন্তঃসত্ত্বা নববধূ, সাবেক প্রেমিক গ্রেপ্তার

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু

চাঁদপুরে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু