হোম > সারা দেশ > চাঁদপুর

ডাকাতি থেকে চাঁদপুরে জাহাজে হতাহতের ঘটনা, ধারণা পুলিশের

চাঁদপুর প্রতিনিধি

আল বাখেরাহ জাহাজ থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে আল বাখেরাহ জাহাজে ডাকাতির সময় পাঁচজনের গলাকাটা হয়। এছাড়া বাকি তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। চাঁদপুর নৌ পুলিশ আজ সোমবার বিকেলে স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানিয়েছে।

এর আগে দুপুরে উপজেলার গাজীপুর ও ঈশান বলার সীমান্ত এলাকার ওই জাহাজ থেকে পাঁচজনের মরদেহ ও গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কোস্টগার্ড।

ঘটনাস্থল থেকে কোস্টগার্ড ও নৌপুলিশ সদস্যরা লাশ উদ্ধার করেন। ছবি: আজকের পত্রিকা

আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে জাহাজটি ঘটনাস্থলে এসে অবস্থান নেয়। সেখানে ডাকাত দল ঢুকে পাঁচজনকে গলা কেটে হত্যা করে এবং তিনজনকে কুপিয়ে জখম করে।

আহত তিনজনকে কোস্ট গার্ডের একটি দল জাহাজ থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এর মধ্যে জুয়েল নামে একজনের গলাকাটা অবস্থায় রয়েছে। বাকি দুজনের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাদের চিকিৎসা চলছে।

আলিম পরীক্ষার প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত টাকা আদায়, অধ্যক্ষ অবরুদ্ধ

মক্তবে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, থানায় নেওয়ার পথে মৃত্যু

নিবন্ধন ছাড়াই চলছে চাঁদপুরের ‘লাইফ লাইন হাসপাতাল’

মেঘনার তীর দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

বাঁধের গোড়া থেকে মাটি কেটে চলছে বাঁধ সংস্কার, সামান্য বৃষ্টিতেই ধস

কোচিং-নির্ভরতা কমাতে স্কুলের আগে-পরে বিশেষ ক্লাসের পরামর্শ শিক্ষামন্ত্রীর

চাঁদপুরের ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলমের মৃত্যু

আগাম প্রিন্ট করে রাখা রিপোর্ট ডায়াগনস্টিক সেন্টারে, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চাঁবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এম আতিকুর রহমান

চাঁবিপ্রবির উপ-উপাচার্য হলেন জাবির অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন