হোম > সারা দেশ > চাঁদপুর

কচুয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

চাঁদপুর ও কচুয়া প্রতিনিধি

কচুয়া থানা

চাঁদপুরের কচুয়ায় মাছের প্রজেক্টের পানির মোটর চুরির অভিযোগে সাকির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রজেক্টের মালিক বিকাশসহ দুজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি উঁচু ব্রিজের দক্ষিণ পাশের একটি মাছের প্রজেক্টে এ ঘটনা ঘটে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে ১০ জনকে আসামি করে কচুয়া থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন। নিহত সাকির হোসেন ওই উপজেলার দোয়াটি গ্রামের আব্দুস সালামের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দোয়াটি গ্রামের বিকাশ নামের এক ব্যক্তির মাছের প্রজেক্ট থেকে পানির মোটর চুরির অভিযোগে সাকির হোসেনকে আটক করে স্থানীয়রা। এরপর প্রায় ৩০ থেকে ৩৫ জন উত্তেজিত হয়ে তাঁকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ওই প্রজেক্টেই ফেলে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা সাকিরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, সাকির হোসেনকে চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মাছের প্রজেক্টের মালিক বিকাশসহ দুজনকে আটক করেছে। মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মাদ্রাসাছাত্রী আহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের তরুণ নিহত

দেড় বছরেও পাকা হচ্ছে না সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

হাইমচরে দোকান থেকে জব্দ আড়াই লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

মেঘনা থেকে বালু লুট বন্ধ ও ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

চাঁদপুরে বৈশাখে পান্তা-ইলিশ নয়, মেনুতে ভিন্ন আয়োজন

মাটির পুতুলে বৈশাখের বারতা, ব্যস্ত সময় কাটছে ফরিদগঞ্জের মৃৎশিল্পীদের

চাঁদপুরে জ্বরের চিকিৎসা নিতে আসা শিশুকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন

ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে হাইমচর নদী রক্ষা বাঁধ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত