হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে অ্যান্টিভেনম দেওয়ার পরও সাপে কাটা রোগীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

সোহেল গাজী। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচরে অ্যান্টিভেনম প্রয়োগ করার পরেও বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক যুবকের।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে হাইমচর উপজেলার ঈশানবালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সোহেল গাজী (৩০)। তিনি উপজেলার নিলকমল ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন দুধ ব্যবসায়ী।

পরিবারের সদস্যরা জানান, সাপে কামড় দেওয়ার দেড়-দুই ঘণ্টা পর সোহেলকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসক তাঁকে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। তবে কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, জীবিত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও অ্যান্টিভেনম প্রয়োগের পর কীভাবে মৃত্যু হলো, তা তারা বুঝতে পারছে না।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান বলেন, ‘রোগী আনার পর মাথা সোজা রাখতে পারছিলেন না এবং চোখও খুলতে পারছিলেন না। হাসপাতালে অ্যান্টিভেনম ছিল, আমরা তা দ্রুত প্রয়োগ করেছি। সাপটি অত্যন্ত বিষধর ছিল। অনেক সময় রোগীরা হাসপাতালে পৌঁছানোর আগেই বা দেরিতে আসার কারণে এমন মৃত্যু ঘটে।’

আনিসুর রহমান আরও বলেন, সাপের কামড়ের পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসা জরুরি। দেরি হলে শরীরে বিষ ছড়িয়ে যায় এবং জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে।

কোচিং-নির্ভরতা কমাতে স্কুলের আগে-পরে বিশেষ ক্লাসের পরামর্শ শিক্ষামন্ত্রীর

চাঁদপুরের ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলমের মৃত্যু

আগাম প্রিন্ট করে রাখা রিপোর্ট ডায়াগনস্টিক সেন্টারে, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চাঁবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এম আতিকুর রহমান

চাঁবিপ্রবির উপ-উপাচার্য হলেন জাবির অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন

চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

ভরণপোষণ দাবি করায় মাকে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক কারাগারে

ফরিদগঞ্জে ১২ বছর মাদ্রাসায় অনুপস্থিতির পরও চাকরি বহাল শিক্ষকের

সেচ প্রকল্পের বাঁধের নিচে ড্রেজার পাইপ, বর্ষায় ভাঙন আতঙ্কে এলাকাবাসী

মাদক অভিযানের তথ্য ফাঁসের অভিযোগে ডিএনসির সোর্স কারাগারে