হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নদীর তীরে রেলিংয়ে ঝোলানো লাশ, গেঞ্জিতে লেখা মৃত্যুর কারণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় নদীর তীরে রেলিংয়ে রশি পেঁচিয়ে ঝোলানো সুমন সাহা নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরনের গেঞ্জিতে লেখা ছিল মৃত্যুর কারণ। তবে এটি তাঁর হাতের কি না সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আজ বুধবার শহরের পাইকপাড়া এলাকার তিতাস নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুমন সাহা (৪২) শহরের কালাশ্রীপাড়া এলাকার অশোক সাহার ছেলে।

জানা গেছে, সকালে শহরের পাইকপাড়া এলাকার তিতাস নদীর তীরের রেলিংয়ের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লাশের পরনে থাকা গেঞ্জিতে লেখা আছে, ‘আমার বাবার হক আমি পাইলাম না। আমার মেয়েরা যেন সেই হক পায়।’ তবে এই লেখা তাঁর হাতের কি না, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মরদেহটি নদীর তীরের রেলিংয়ের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝোলানো ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডায় পুলিশের জিডি

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই যাত্রী নিহত

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ