হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে ট্রাক্টর খাদে পড়ে চালক ও সহকারী নিহত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিয়ন্ত্রণ হারানো ট্রাক্টর উল্টে খাদে পড়ে চালকসহ সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে চালকের আরেক সহকারী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নাটঘর ইউনিয়ন বড়হিত মোড়ের পূর্ব পাশে নবীনগর-রাধিকা সড়কে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন ব্রাহ্মণহাতা (নারুই) গ্রামের বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৫) ও আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন রুটি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে এনামুল হোসেন (৩৫)। এ ঘটনায় আহত হয়েছে ব্রাহ্মণহাতা গ্রামের মো. আলামিন মিয়ার ছেলে মো. রাকিব মিয়া (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে গেলে চালকসহ দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয় ট্রাক্টরের আরেক সহকারী। আহত ব্যক্তিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। তাতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক এনামুল ও তাঁর সহকারী আমির মারা যায়। দুর্ঘটনায় ট্রাক্টরচালকের আরেক সহকারী রাকিব আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে।

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী