হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় ট্রেনে কাটা যুবকের মরদেহ উদ্ধার 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাফিজুল নামের এক যুবকের ট্রেনে কাটা পড়ে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার সকালে আখাউড়ার গঙ্গাসাগর স্টেশনের দক্ষিণ রেল সেতুর ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ। হাফিজুল আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার জানান, ‘আজ সকালে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা হয়। ধারণা করা হচ্ছে গতকাল রাতে সেতু পার হওয়ার সময় আখাউড়া-কুমিল্লা রেলপথে চলাচলকারী কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

৮৬৪ জনের গেজেট হয়েছে, বাকি শহীদেরা কোথায়: এমপি রোকেয়া বেগম

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

বকেয়া বেতনের দাবিতে ইপিআই পোর্টারদের অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় নারীসহ আটক ৫

সীমান্তে হত্যা বাড়লে লংমার্চের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রের সামনে মাদ্রাসার পরীক্ষার্থীদের সংঘর্ষ, ৪ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলা, মারধর

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই সরকারের মূলনীতি: কৃষিমন্ত্রী