হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ভারতে পাচারের সময় ১০৫০ কেজি ইলিশ জব্দ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা হয়ে ভারতে পাচারের সময় এক টনেরও (এক হাজার ৫০ কেজি) বেশি ইলিশ মাছ জব্দ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।

আজ সোমবার উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে একটপি পিকআপ থেকে মাছগুলো জব্দ করা হয়।

এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সারোয়ার আলম (২৭) নামের এক যুবককে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। আটক সারোয়ার আলম ওই এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আদ্রা গ্রামের ভেতরে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল। এ সময় এক হাজার ৫০ কেজি ইলিশসহ পিকআপটি জব্দ করা হয়। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় এক যুবককে।

এই ব্যাপারে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, এই ঘটনায় মামলার পর আটক যুবককে কসবা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

রেলসেতুর নিচে ভাসছিল মরদেহ, পরিচয়পত্রে মিলল ‘মিজান’ নাম

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

আওয়ামী দোসরদের সঙ্গে মিলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্কুলশিক্ষিকাকে অপহরণচেষ্টা, ছাত্রদল নেতা বললেন—‘মান ভাঙাতে অটোরিকশায় ঘুরেছি’